ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সরাইলে হাজতের গ্রিল ভেঙ্গে আসামীর পলায়ন দুই পুলিশ সদস্য বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ২৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার হাজতখানার গ্রিল ভেঙ্গে হৃদয় মিয়া (১৬) নামের এক আসামী পালিয়ে গেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত শনিবার থানার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন কর্তৃপক্ষ। আজ রোববার পর্যন্ত ওই আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হৃদয়ের নানার বাড়ি বিজয়নগর উপজেলার চান্দুরার জালালপুরে বসবাস করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আসামী হৃদয়ের বাবার বাড়ি নেত্রকোণা জেলার মদনপুর উপজেলায়। মায়ের সাথে বিজয়নগরের জালালপুরে নানার বাড়িতে থাকতো হৃদয়। সরাইল উপজেলার শাহবাজপুরের আব্দুল বাছির সর্দারের বাড়িতে কাজ করতো হৃদয়ের মা। সেই সুবাদে মায়ের সাথে বাছিরের বাড়িতে আসা যাওয়া ছিল হৃদয়ের। গত শুক্রবার বাছিরের বাড়ি থেকে মুঠোফোন সেট চুরির সময় হৃদয়কে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ হৃদয়কে থানার হাজতে রেখে শুক্রবার সন্ধ্যায় অভিযোগ লেখার কাজ করছিলেন। সুযোগে হৃদয় হাজতের গেইটের গ্রিল ভেঙ্গে পালিয়ে যায়।

ঘটনার পরই ডিউটি অফিসার এস আই শাহিন পারভেজ ও কন্সটেবল রোকসানা আক্তারকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এস আই শাহিন বাদী হয়ে হৃদয়ের বিরূদ্ধে একটি মামলা করেছেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী হৃদয়কে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে হাজতের গ্রিল ভেঙ্গে আসামীর পলায়ন দুই পুলিশ সদস্য বরখাস্ত

আপডেট সময় : ০৮:৪১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩