ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার ১ জন আসামি ঢাকায় গ্রেফতার

সরাইলে ‘শেখ রাসেল দিবস’ পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে

সরাইলে ‘শেখ রাসেল দিবস’ পালিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ‘শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছেন। আজ সকাল ৯টা ১৫ মিনিটে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, সরাইল সরকারী কলেজ, মহিলা কলেজসহ বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্ফস্তবক অর্পণ করা হয়। পরে ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, আবু হানিফ, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাছরিন সুলতানা ও অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সকলে নির্বাহী কর্মকর্তার দফতরে বসে প্রধানমন্ত্রী কর্তৃক দিবসের মূল অনুষ্ঠান (উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান) সরাসরি সম্প্রচার উপভোগ করেন। এর আগে উপজেলা প্রশাসন শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটলি ল্যাব নির্বাচন, ‘প্রিয় শেখ রাসেল’ প্রেজেন্টেশন প্রতিযোগিতার মূল্যায়ন, আবৃত্তি ও চিত্রাংকন প্রদিযোগিতার আয়োজন করেছিল। দিবসটি পালন উপলক্ষে সরাইল সরকারী কলেজ, মহিলা কলেজ ও অরূয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের মধ্যে কুইজ, কবিতা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ‘শেখ রাসেল দিবস’ পালিত

আপডেট সময় : ০৭:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩