ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

সরাইলে শিশু ধর্ষণকারী নজরুল গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ৩৯৭ বার পড়া হয়েছে

শিশু ধর্ষণকারী নজরুল গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৭ বছর বয়সের শিশু ধর্ষণকারী নজরুলকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে শাহবাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছেন পুলিশ। নজরুল শাহজাদাপুর (মধ্যপাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্র জানায়, গত ২৬ জুন সকাল ১১টায় নিজের বসত ঘরে ওই শিশুকে জোর পূর্বক ধর্ষণ করে নজরুল। শিশুর আর্তচিৎকারে প্রতিবেশীরা রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ২৭ জুন শিশুর বাবা বাদী হয়ে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এ (সংশোধিত ২০২০) নজরুলকে আসামী করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিল নজরুল। আজ রোববার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাজপুর এলাকায় অভিযান চালায় এস আই জসিমসহ একদল পুলিশ। অভিযানকালে আলোচিত এই ঘটনার আসামী নজরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী নজরুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে শিশু ধর্ষণকারী নজরুল গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩