ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি

সরাইলে ব্রাজিলের ১৫০ ফুট দৈর্ঘ্যের পতাকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২ ৪২৭ বার পড়া হয়েছে

sarail pic(brazil)

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

খেলার প্রতি কম বেশী আকর্ষণ সকলেরই থাকে। এতে বয়সের ধরা বাঁধা কোন নিয়ম নেই। সেটা হতে পারে ফুটবল বা ক্রিকেট। ফুটবলে না পারলেও বাংলাদেশ কিন্তু বিশ্ব ক্রিকেটের আসরে একটি গুরূত্বপূর্ণ নাম। বর্তমানে কাতারে চলছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২। সারা দেশের ন্যায় সরাইলেও ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বা প্রেমিকই বেশী। এই সব সমর্থকরা খেলা শুরূর আগে থেকেই জ্বরে ভোগে। এইবারও ব্যতিক্রম হয়নি। পছন্দের দলের টি-শার্ট পতাকা নিয়ে ব্যস্ত থাকে সর্বক্ষণ। বড় পতাকা তৈরীর প্রতিযোগিতা শুরূ হয়ে যায় রীতিমত। জাতীয় দিবস গুলোতে নিজ দেশের পতাকা নিয়ে তেমন মাতামাতি না থাকলেও এখন অন্য দেশের পতাকা নিয়ে পাগল প্রায়। জীবনে কখনো ৩ ফুট দৈর্ঘ্যে নিজ দেশের পতাকা তৈরী করেননি। অথচ এখন পছন্দের দেশের পতাকা তৈরী করছেন দেড় শতাধিক ফুট দৈর্ঘ্যের। কি কঠিন প্রেম ও ভালবাসা। সরাইলের কালীকচ্ছের নাথপাড়ায় সড়কের পাশে ঝুলছে ব্রাজিলের বিশাল আকৃতির একটি পতাকা। নিচে দাঁড়িয়ে আছেন কয়েকজন যুবক। জিজ্ঞেস করতেই বলেন, আমরা ব্রাজিল সমর্থক। আমাদের বড় ভাইদের সহযোগিতায় আমরা পতাকাটি তৈরি করেছি। পতাকাটির দৈর্ঘ্য ১৫০ ফুট। প্রস্ত আড়াই ফুট। খরচ হয়েছে প্রায় ৬-৭ হাজার টাকা। অথচ পতাকাটির আশপাশে নিজ দেশের কোন পতাকা নেই। এর চেয়ে আরো বড় পতাকা তৈরীর প্রস’তি নিচ্ছে আর্জেন্টিনা দলের সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ব্রাজিলের ১৫০ ফুট দৈর্ঘ্যের পতাকা!

আপডেট সময় : ০৬:০০:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২