ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

সরাইলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ- আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৭৭৮ বার পড়া হয়েছে

সরাইলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ- আহত ১০

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে৷ এসময় বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, আংগুর মিয়া (৪২), কাপ্তান মিয়া (২৫) পারুল আক্তার (৩০), জুলহাস ২৫), জাহাঙ্গীর মিয়া (২৫), দুলাল মিয়া (২৫) ও সজিব মিয়া (১৮)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাসূত্রে জানা যায়, ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় খুরশীদ মিয়ার ছেলে শরীফের বিটেবাড়ির ৮ শতাংশ জায়গা নিয়ে একই এলাকার মৃত মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আজকে বুধবার একই ঘটনার জেরে শরীফের বড়ভাই আংগুর মিয়া ও হোসেন মিয়ার চাচাতো ভাই নওয়াব মিয়া, মারফত আলী ও আম্বর আলীসহ দু’পক্ষের ৪০-৫০ জন দা-লাঠিসোঁটা ও ফলা-বল্লম নিয়ে মারামারিতে জড়িয়ে যায়৷ এমন সময় সংঘর্ষে ১০-১২ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জুলহাসের বাবা মিজানুর রহমান হিরা বলেন, এর আগে বিটেবাড়ির জায়গার বিরোধ নিয়ে আমার বড়ভাই খুর্শিদ মিয়া অভিযুক্ত আসামী হোসেন মিয়া ও তার পুত-ভাতিজার হামলার শিকার হয়ে দীর্ঘদিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজকেও একই ভাবে হোসেন মিয়ার লোকেরা আমাদের উপর হামলা করে। আগের ঘটনায় সরাইল থানায় হোসেন মিয়াসহ ১৭ জন ও অজ্ঞাতনামা আরও ৫/৬ নামে একটি হত্যা চেষ্টা মামলা করি। কিন্তু পুলিশ অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার করতে পারেনি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজকে বিকালে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও সরাইল থানায় একটি মামলা আছে৷ কোন বাড়িঘর ভাংচুর বা লুট হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ- আহত ১০

আপডেট সময় : ০৯:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫