ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

সরাইলে গাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২ ৪৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে বটগাছে ঝুলন্ত অবস্থায় সোহরাব মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। আজ সোমবার সকালে সরাইল-নাসিরনগর-লাখাই-আঞ্চলিক মহাসড়কের পূর্বপাশে সরাইলের কুট্রাপাড়া এলাকায় একটি কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত যুবক বাড়ি নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। পরিবারে লোকজন বলছেন সোহরাব মানসিক রোগী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার ভোরে ফসলি জমি দেখতে মাঠে যান জনৈক কৃষক। ওই কবরস্থানের বটগাছে মানুষ ঝুলতে দেখে প্রথমে ভয় পেয়ে যান। পরে কাছে গিয়ে দেখেন জিন্সের প্যান্ট ও একটি গরম কাপড়ের ফুলহাতা গেঞ্জী পড়া এক যুবকের লাশ ঝুলছে। উপরের একটি ডালে রশি বেঁধে গলায় ফাঁস লাগানো। জিহবাও বেরিয়ে আছে। গাছের নীচে এক জোড়া সেন্ডেল ও একটি ব্যাগ পড়ে আছে। বিষয়টি পুলিশকে অবহিত করেন। মূহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন ভীড় জমায়। পুলিশ এসে ব্যাগে থাকা জন্ম নিবন্ধনের সহায়তায় নিহতে ঠিকানার সন্ধান পায়। মুঠোফোনে জানালে সকাল সাড়ে ১১টার দিকে নিহতের মা সহ তার স্বজনরা আসেন। এরপর পুলিশ যুবকের ঝুলন্ত লাশ গাছ থেকে নামিয়ে থানায় নিয়ে আসেন। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা নিশ্চিত বলতে পারছেন না কেউ। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের মা তাছলিমা বেগম বলেন, সোহরাব বেকারিতে কাজ করতে। বিয়ে করেনি। মানসিক সমস্যা রয়েছে। আগেও কয়েকবার বাড়ি থেকে বের হয়ে ঘুরে ফিরে বাড়িতে গিয়েছে। গত শুক্রবার টিকা দেওয়ার কথা বের হয়ে আর ফিরেনি। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, জন্ম নিবন্ধনের সূত্র ধরেই নিহতের ঠিকানা ও পরিবারের সন্ধান পেয়েছি। সোহরাবের মা ও প্রতিবেশীরা লাশ সনাক্ত করেছেন। ময়না তদন্তের জন্য লাশটি জেলা সদরে পাঠানো হয়েছে। নিহতের মা বলছেন তার ছেলে মানসিক রোগী।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে গাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২