ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত। অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ

সরাইলে এনজিও বিষয়ক সমন্বয় সভায়‘জিরো হোম ডেলিভারি’ সফল করার আহবান’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে

এনজিও বিষয়ক সমন্বয় সভা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

সরাইলে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে নির্বাহী কর্মকর্তার দফতরে জাতীয় স্থানীয় স্বেচ্ছাসেবীসহ মোট ১৭ টি সংস্থার প্রতিনিধিদের অংশ গ্রহনে অনুষ্ঠিত সভায় ‘জিরো হোম ডেলিভারি’ কার্যক্রমকে সফল করার লক্ষে সকলকে কাজ করার আহবান জানিয়েছেন ইউএনও। সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- শোকের পরিচালক মোমিন হোসেন, মিতালীর সভাপতি মোহাম্মদ মাহবুব খান, উপলদ্ধির সভাপতি মো. শরীফ উদ্দিনসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা। ইউএনও বলেন, আপনাদের সকল কাজে সরকারের প্রতিনিধিদের সমন্বয় করবেন। আপনারা সমাজ দেশ তথা মানুষের জন্যই কাজ করেন। আপনারা অনেক গভীরে প্রবেশ করে কাজ করতে পারেন। সরাইল উপজেলাকে মডেল হিসেবে নিয়েছেন জেলা প্রশাসক। আপনারা ‘জিরো হোম ডেলিভারি’ কার্যক্রমকে শতভাগ সফল করতে তৃণমূল পর্যায়ের মানুষকে উদ্ভুদ্ধ করূন। আর বাড়িতে ডেলিভারি নয়। সম্পূর্ণ বিনা পয়সায় কমিউিনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ পরিদর্শিকার কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি সম্পন্ন করতে পরামর্শ দেন। এতে করে নিরাপদ সন্তান প্রসব ও শিশুদের জন্মের সময়ই জন্মনিবন্ধন হয়ে যাবে। জন্মনিবন্ধন খুবই গুরূত্বপূর্ণ একটি বিষয়। উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য এই কাজটি জরূরী। সেবার জন্য আসলে জন্মনিবন্ধন ছাড়া কাউকে সেবা দিবেন না। বিশেষ করে শিশুশ্রম, বাল্যবিয়ে, মাদক প্রতিরোধে কাজ করূন। সরকারী জায়গা দখলের মত ব্যাধি থেকে সকলকে রক্ষায় এগিয়ে আসুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে এনজিও বিষয়ক সমন্বয় সভায়‘জিরো হোম ডেলিভারি’ সফল করার আহবান’

আপডেট সময় : ০৯:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩