ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত। অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ

সরাইলে আন্ত:জেলা ডাকাত ও ছিনতাইকারী চক্রের মূলহোতা রাসেল গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ৩৭১ বার পড়া হয়েছে

৫ মামলার আসামী রাসেল মিয়া গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্ত:জেলা ডাকাত দলের ও ছিনতাইকারী চক্রের মূলহোতা ৫ মামলার আসামী রাসেল মিয়া (৩৪) গ্রেপ্তার হয়েছে। গত রোববার দিবাগত রাতে সরাইল ইউনিয়নের কুট্রাপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, রাসেল সরাইল সদরের পূর্ব কুট্রাপাড়ার মো. আবুল কালাম ওরফে কাশেমের ছেলে। তার বিরূদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারী পরোয়ানা মূলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাসেল দীর্ঘদিন ধরে নিজ এলাকায় দল গঠন করে ডাকাতি ও ছিনতাই করে আসছে। গত কয়েক বছর ধরে ঢাকা ও অন্য জেলায়ও ডাকাতি ছিনতাই করছে। রাসেলের বিরূদ্ধে ডিএমপি’র শেরেবাংলানগর থানায় ১টি, সরাইল থানায় ৩টি ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ১টি সহ আপাতত পাঁচটি মামলার রেকর্ড পাওয়া গেছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, রাসেল আন্ত:জেলা ডাকাত ও ছিনতাইকারী চক্রের দলের মূলহোতা। তার বিরূদ্ধে আরো কী কী মামলা আছে খতিয়ে দেখছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে আন্ত:জেলা ডাকাত ও ছিনতাইকারী চক্রের মূলহোতা রাসেল গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩