ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা

সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুল: সরাইল থেকে:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি ইটভাটায় নিজ সন্তানের সামনে নয়ন তারা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। শনিবার (১৩ মে) ভোরে উপজেলার ধরন্তি এলাকায় দি নিউ আশা ব্রিক ফিল্ডে এই ঘটনা ঘটে। নিহত নয়ন তারা কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার তিনঘুড়িয়া এলাকার চাঁন মোস্তাফার স্ত্রী৷ এই ঘটনায় ইটভাটার শ্রমিকরা স্বামী চাঁন মোস্তফাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, চাঁন মোস্তফা ধরন্তি এলাকার দি নিউ আশা ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। সেখানে অন্যান্য শ্রমিকদের মতো ছাউনি ঘরে স্ত্রী নয়ন তারা ও একমাত্র কন্যা তাজিন (১০) কে নিয়ে বসবাস করেন। শুক্রবার রাতে পারিবারিক কলহ নিয়ে চাঁন মোস্তফা ও তার স্ত্রী নয়ন তারার মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ঘুম থেকে জেগে যায় একমাত্র কন্যা সন্তান তাজিন। বাকবিতণ্ডার এক পর্যায়ে সন্তানের সামনেই চাঁন মোস্তফা দা দিয়ে কোপাতে থাকে তার স্ত্রীকে। এই অবস্থায় কন্যা তাজিন ঘর থেকে দৌড়ে বের হয়ে পাশে ঘর গুলোর অন্যান্য শ্রমিকদের জেগে তুলে ঘটনাটি জানালে, তারা গিয়ে দেখেন নয়ন তারা রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পরে চাঁন মোস্তফাকে তারা আটক করে পুলিশে সোপর্দ করে।

ওসি আরও জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০১:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩