ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত।

মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ৫৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ভোটাংবাড়ী গ্রামের আব্দুর রশিদ মেম্বার ও আব্দুল বাছির মাস্টারের বিরুদ্ধে মিথ্যা মানহানিকর কাল্পনিক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। বিজয়নগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আজ বুধবার ২ ফেব্রুয়ারি দুপুর বারোটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আব্দুর রশিদ মেম্বার ও আব্দুল বাছির মাস্টার লিখিত বক্তব্যে বলেন-গত (২৮ জানুয়ারি) শুক্রবার দিবাগত রাতে আনুমানিক রাত ২ টার সময় ভোটাংবাড়ি এলাকায় মোহাম্মদ জামাল মিয়ার বাড়িতে রাতের অন্ধকারে ডাকাতির ঘটনা ঘটেছে বলে ঘটনার পরদিন আমরা শুনে এলাকার মুরুব্বীদেরকে নিয়ে উপস্থিত হয়ে ডাকাতি হওয়া ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা গ্রহণের সহযোগিতা প্রদান করি ও তাদেরকে সান্ত্বনা প্রদান করি। ঘটনার পর একই এলাকার সুযোগ সন্ধানী একটি দুষ্টুচক্র ষড়যন্ত্রের কারণে আমাদের পরিবারের আত্বীয় স্বজনদেরকে জড়িয়ে বিভিন্ন ভাবে মিথ্যাচার করা হচ্ছে। যাহা অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর আমার এবং আমার নিকটতম কিছু আত্বীয় স্বজনদের জড়িয়ে একটি ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ডাকাতির ঘটনার আবদুর রশিদ মেম্বার ও মোঃ বাছির মাষ্টারের নাম জড়িয়ে মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করে আমাদের আত্বসম্মান হননের অপচেষ্ঠায় লিপ্ত হয়েছে। প্রকাশিত হওয়া সংবাদ সম্পূর্ণ মিথ্যা , বানোয়াট ও ভিত্তিহীন। এমনকি স্থানীয় ইউপি নির্বাচনকে ইস্যু করে কিছু কিছু স্থানে দ্বন্দ্বের কথা উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বা আমাদেরকে ঘায়েল করার অপচেষ্টা চালিয়ে বেড়াচ্ছে। আমরা আমাদের আত্মসম্মান নিয়ে শান্তিপূর্ণভাবে সমাজে অত্যন্ত সুনামের সহিত পারস্পরিক সম্প্রীতি নিয়ে বসবাস করছি। সংবাদ সম্মেলনে আব্দুর রশিদ মেম্বার ও আব্দুল বাছির মাস্টারসহ ভোটা‌ংবাড়ি এলাকার ৪০/৫০ জন মানুষ উপস্থিত থেকে সংবাদ সম্মেলনে উপস্থাপিত বক্তব্যের পক্ষে বক্তব্য প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২