ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত -বাংলাদেশ মৈত্রী সম্মাননা পেলেন আবৃত্তি শিল্পী সোহেল আহাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৭৪২ বার পড়া হয়েছে

sohel 1

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত-বাংলাদেশ মৈত্রী সম্মাননা পেলেন আবৃত্তি শিল্পী সোহেল আহাদ। শুক্রবার সন্ধ্যায় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা প্রেসক্লাব মিলনায়তনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘ভারত-বাংলাদেশ মৈত্রী’ সম্মাননা পদক তার হাতে তুলে দেন ‘ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদ এর সভাপতি ড. দেবব্রত দেবরায়। জানা যায়, সাহিত্য একাডেমি থেকে বেড়ে ওঠা সোহেল আহাদ দীর্ঘ প্রায় দুই যুগ থেকে সংস্কৃতি অঙ্গনে আবৃত্তি চর্চা করছে। আবৃত্তির পাশাপাশি নাটকেও তার দীর্ঘ পদচারণা রয়েছে। সংস্কৃতি তার এই স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেয়া হয়। সম্মাননা পেয়ে আবৃত্তি শিল্পী সোহেল আহাদ আবেগাপ্লুত হয়ে বলেন, দীর্ঘ দুই যুগ থেকে সংস্কৃতি চর্চা করছি। এর স্বীকৃতিস্বরূপ বিদেশের মাটিতে প্রথমবারের মত সম্মাননা পেয়েছি। এ এক অন্যরকম অনুভূতি। আমার এই সাম্মাননা আমার স্ত্রী, সন্তানকে সাথে নিয়ে উপভোগ করেছি। ভারত থেকে পাওয়া সম্মাননাটি আমার শিকড়, আমার অস্তিত্ব ও আমার প্রিয় সংগঠন সাহিত্য একাডেমিকে উৎসর্গ করেছি। সোহেল আহাদ ছাড়াও বাংলাদেশ থেকে সম্মাননা পেয়েছে অনুকাব্যের জনক সাংবাদিক সাইদুজ্জামান রওশন, জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক খেলোয়ার রেহানা পারভীন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য সচিব সঞ্জিব ভট্টাচার্য্য, তিতাস বার্তার সম্পাদক এম এ মতিন শানু। ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের সভাপতি ড. দেবব্রত দেবরায়ের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনাররের প্রথম সচিব এবং দূতালয় প্রধান রেজাউল হক চৌধুরী, বাংলাদেশ সহকারী হাই কমিশনাররের প্রথম সচিব আল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের সাধারণ সম্পাদক ড. মোজাহিদ রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনন্দা দেবনাথ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু বিষয়ক আবৃত্তি, দলীয় নৃত্য, একক নৃত্য ও একক সঙ্গীতায়োজন ছিল মনোমুগ্ধকর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত -বাংলাদেশ মৈত্রী সম্মাননা পেলেন আবৃত্তি শিল্পী সোহেল আহাদ

আপডেট সময় : ০৭:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩