ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

বড়শিতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের ১টি বোয়াল মাছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ৫৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বড়শিতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ। বুধবার (৩০ মার্চ) বিকেলে মাছটি শহরের একটি বাজারে ২০ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নাসিরনগর উপজেলার খাগালিয়া বিল থেকে বড়শি দিয়ে মাছটি শিকার করেন সুজন মিয়া নামে স্থানীয় এক মৎস্য শিকারি। পরে মাছটি নাসিরনগর বাজারের আড়তদার দুলাল দাস ১০৫০ টাকা কেজি দরে কিনে নেন। দুলাল দাস মাছটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাজারে নিয়ে যান। মাছটি দেখতে বাজারে ভিড় জমান উৎসুক জনতা। পরবর্তীতে মেড্ডা বাজারের আড়তদার সুমন দাস মাছটি ১০৭০ টাকা কেজি দরে দুলালের কাছ থেকে কেনেন। এরপর সুমন ১১০০ টাকা কেজি দরে স্থানীয় মাছ ব্যবসায়ী অসিত দাসের কাছে বিক্রি করেন। সর্বশেষ মাছটি আমজাদ হোসেন নামে এক ব্যক্তি কিনে নেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা বাজারের আড়তদার সুমন দাস জানান, বাজারে প্রায়ই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ আসে। তবে ১৮ কেজি ওজনের বোয়াল মাছটি আসলেই বিরল। মাছটি দেখতে আমার দোকানের সামনে মানুষের ভিড় জমে।

এনই আকন্ঞ্জি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বড়শিতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের ১টি বোয়াল মাছ

আপডেট সময় : ১০:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২