ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত। অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ৮ প্রার্থীর বৈধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ৪৩৮ বার পড়া হয়েছে

el 1

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল-আশুগঞ্জ) ১৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারণে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর বৈধ ঘোষণা করেছেন ৮ প্রার্থীর মনোনয়ন। মোট ভোটারের শতকরা ১ ভাগ ভোটারের স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন এুটির কারণে বাতিল হয়েছে অধিকাংশ মনোনয়নপত্র। তবে আপিল করে দ্রূত সংশোধন করে নিবেন বলে জানিয়েছেন মো. আশরাফ উদ্দিনসহ একাধিক প্রার্থী। সরাইল উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্র জানায়, পূর্ব ঘোষিত সময় সূচি অনুসারে গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আসন্ন উপনির্বাচনে সংসদ সদস্য পদের ১৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক, সহকারী জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ও জেলা নির্বাচন কর্মকর্তা উপসি’ত ছিলেন। উপসি’ত ছিলেন অনেক প্রার্থী ও তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীরা। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে হলে ভোটার এলাকার মোট ভোটারের শতকরা ১ ভাগ হিসাব করে ওই সংখ্যক ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজ মনোনয়নপত্রের সাথে জমা দিতে হয়। বিভিন্ন ধরণের এুটি থাকায় যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন- শাহ মফিজ, মো. আশরাফ উদ্দিন, আ: রাজ্জাক হোসেন, এম.এ রজিম ও গত ৭ জানুয়ারি শনিবার সন্ধ্যায় মারা গেছেন মোহন মিয়া মৈশান ওরফে মোহন পাগলা। অবশিষ্ট ৮ জন প্রার্থীর মনোনয়নকে বৈধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি’র চেয়ারপার্সন দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, জাপা’র কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য মহাজোট থেকে এই আসনে পরপর দুইবার নির্বাচিত এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন মঈন, জাতীয় পার্টির দলীয় মনোনয়ন প্রাপ্ত (লাঙ্গল) মো. আব্দুল হামিদ, বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস’ার সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, ব্যবসায়ি আবু আসিফ আহমেদ ও জহিরূল ইসলাম জুয়েল। তবে আশরাফ উদ্দিন মন’ বলেন, একটি ভোটার নম্বরের ভুলের কারণে আমার মনোনয়নপত্র বাতিল করেছেন। এটা কোন জটিল বিষয় নয়। আপিল করে সংশোধন করে নিব। আমি নির্বাচনী মাঠে কাজ করছি। নির্বাচন করব। এই ৮ জনের মধ্যে যে কেউ ইচ্ছা করলে আগামী ১৫ জানুয়ারির মধ্যে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারবেন। আর ১৬ জানুয়ারি প্রার্থীদেরকে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সত্যতা নিশ্চিত করে করেন, বিভিন্ন ধরণের এুটি থাকায় একাধিক মনোনয়নপত্র বাতিল হয়েছে। প্রসঙ্গত: গত ১১ ডিসেম্বর এই আসনের বিএনপি দলীয় এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শুন্য হয়। আগামী ১ ফেব্রূয়ারি এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ৮ প্রার্থীর বৈধ

আপডেট সময় : ০৮:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩