ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার ১ জন আসামি ঢাকায় গ্রেফতার জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচী গ্রহন। প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক: ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় ভোরের সাথী’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেল ৭ শতাধিক মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২ ৪০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ভোরের সাথী সংগঠনের” উদ্যোগে প্রায় ৭ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। আজ শনিবার স্বাধীনতা দিবসের দিনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক ও সহ-সভাপতি ইকবাল হোসেন চন্দন’র ১ম মৃত্যুবার্ষিকী পালনে এই মানবিক কর্মসূচীর আয়োজন করা হয়। শহরের লোকনাথ টেংকের পাড় মাঠের উত্তর পাশে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগী অধ্যাপক ডাক্তার সুমন কান্তি মজুমদার, ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ও নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অভিজিৎ রায় ও বিশিষ্ট দন্ত চিকিৎসক মোঃ ছানাউল্লা মোল্লা চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পের উদ্বোধনকালে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবির দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রাশেদ কবির আখন্দ, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র দাস, সদস্য আলামিন, সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, সমাজসেবী মাহমুদুল হাসান, ব্যবসায়ী আল মামুন সরকারসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে শহরের বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ তাদের ডায়াবেটিকস মাপাসহ শারীরিক সমস্যার চিকিৎসা নেন। পরে তাদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা নিতে আসা মানুষ জানান, সংগঠনের পক্ষ থেকে যে কল্যানমূলক উদ্যোগ গ্রহন করা হয়েছে তা প্রশংসনীয়। এই ধরণের আয়োজন করায় বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া গেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভোরের সাথী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের জনকল্যাণমূলক কাজ করা হয়ে থাকে। এরই অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন। এমন জনকল্যাণ মূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে। প্রসঙ্গত, ২০২১ সালের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক ব্রাহ্মণবাড়িয়ায় ও সহ-সভাপতি ইকবাল হোসেন চন্দন করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ভোরের সাথী’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেল ৭ শতাধিক মানুষ

আপডেট সময় : ০৮:৫০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২