ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় ২ যুবক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২ ৪৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে ট্রাক্টরচাপায় দুই যুবক নিহত হয়েছেন আহত আরও একজন। আজ শনিবার (৫ মার্চ ২০২২) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুই যুবক হলেন, নাজেল মাহমুদ খাঁ (২৪) ও নাজিম ভূইয়া (২৪)। গুরুতর আহত আরেক মোটরসাইকেল আরোহী এনামুল হক (২৬)। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিহত নাজেল সদর উপজেলার কলেজপাড়া এলাকার ওমর আলীর ছেলে এবং নাজিম দাতিয়ারা এলাকার মামুন ভূইয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিজয়নগর উপজেলায় দাওয়াত খেয়ে জেলা সদরের দিকে মোটরসাইকেলে করে ফিরছিলেন তিন যুবক। পথিমধ্যে চিনাইর এলাকার সুজাত আলী মাজারের সামনে মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দেয়। এতে ওই তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার পরপরই ট্রাক্টরচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় ২ যুবক নিহত

আপডেট সময় : ১০:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২