ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার ১ জন আসামি ঢাকায় গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন; দলীয়-৩ স্বতন্ত্র-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন; দলীয়-৩ স্বতন্ত্র-৩

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আজ বুধবার শেষ দিনে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার মুহাম্মদ সরওয়ার উদ্দিন তাদের মনোনয়নপত্র গ্রহন করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের-১, জাতীয় পার্টির-১ ও জাকের পার্টির ১ জন। আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনজন। সরজমিনে, দলীয় ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, মনোনয়পত্র জমা দেয়াকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকেই লোকজনের আনাগোনা ছিল বেশী। সকাল ৯টার পর থেকেই সরাইল-অরূয়াইল সড়কের সরাইল সদরে জ্যাম লেগে যায়। বেলা বাড়ার সাথে উপজেলা চত্বরেও মানুষের ভীর বাড়তে থাকে। সকাল ১১টার পর মিছিলে মিছিলে সরগরম হয়ে ওঠে সরাইল সদর। বেলা ১২টার পর মিছিল সহকারে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী (নৌকা) বেসরকারী শিক্ষক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। উনার বাড়ি আশুগঞ্জ উপজেলায়। উনার সাথে আশুগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা আসেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় পাশে ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ আলী, বর্তমান সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি ও ছাত্রলীগের সাবেক সম্পাদক হাফেজুল আসাদ সিজার। এরপরই মিছিল সহকারে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির (জিএম কাদের গ্রূপ) মনোনিত (লাঙ্গল) প্রার্থী এডভোকেট আব্দুল হামিদ খান ভাষানী। উনার সাথে ছিলেন সরাইল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাপা’র নেতৃবৃন্দ।

বেলা ১টার দিকে মিছিল সহকারে উপজেলা সদরে প্রবেশ করে এসে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী এই আসনের মহাজোটের সাবেক এমপি জাপা’র রওশন এরশাদ পন্থী নেতা এডভোকেট জিয়াউল হক মৃধা। বিকেলে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ন্যাশনাল পিপলস্‌ পার্টির মো. রাজ্জাক হোসেন ও সরাইল সদরের সৈয়দটুলা গ্রামের মো. ইব্রাহিম। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাকের পার্টির মো. জহিরূল ইসলাম জুয়েল। মনোনয়নপত্র জমার শেষ দিনে পূর্ব থেকেই যেকোন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পূর্ব থেকেই প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন।

সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, সকাল থেকে যদিও মিছিলে মিছিলে কিছুটা সরগরম ছিল উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের সড়ক। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা নিয়েছি। ২জন দলীয়সহ মোট ৫ জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন। আমাদের এখান থেকে মনোনয়নপত্র বিক্রয় হয়েছে ৪টি আর জমা পড়েছে ৫টি। আগামী ১২ অক্টোবর বৃহস্পতিবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ও ১৯ অক্টোবর বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর ৫ নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে ভোট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন; দলীয়-৩ স্বতন্ত্র-৩

আপডেট সময় : ০৬:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩