ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর করল ‘আশা’ আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভায় ই- গভর্নেন্স বিষয়ে গুরুত্বারোপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৫৪১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ'র মাসিক সভায় ই- গভর্নেন্স বিষয়ে গুরুত্বারোপ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের ( ডিপিএফ) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ৩০ অক্টোবর রাতে অনলাইনে অনুষ্ঠিত সভায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ের সাথে তৃণমূল পর্যায়ে ই- গভর্নেন্সের উপর উদ্ভুদ্ধকরণে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। ডিপিএফ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় ও মো. আরজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ডিপিএফ’র ভাইস চেয়ারম্যান এস.সি তাপসী রায়, সদস্য এস. এম শাহীন শাহ, মো. আইয়ুব খান, মো. তাহের উদ্দিন ভূঁইয়া, মো. পারভেজ, মোছা. শিরিন বেগম, নারায়ণ চক্রবর্তী, মেহেদী হাসান রজত, মো. আলমগীর মিয়া, মো. নাঈম, সুমা বেগম প্রমূখ। বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ের পাশাপাশি আগামী দিন গুলোতে ই- গর্ভনেন্স বিষয়ে সকল শ্রেণি পেশার নারী পুরুষকে উদ্ভুদ্ধকরণ কার্যক্রম জোরদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ সকল প্রকার সেবা প্রাপ্তিতে গ্রাম ও ইউনিয়নের লোকজন নিজেরা অনলাইনে আবেদন করতে পারছে না। অনলাইনে সেবার বিনিময়ে ফি প্রদান করতে পারছে না। এসব কাজের জন্য তারা নিকটবর্তী বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত কম্পিউটার অপারেটরদের উপর নির্ভর করছে। ফলে তৃণমূলের লোকজন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সময় নষ্ট হচ্ছে ও অনেক সময় বিপদ/ ঝুঁকির মধ্যে পড়ছেন। তাদেরকে ই- গভর্নেন্স বিষয়ে সচেতন ও দক্ষ করে গড়ে তুলার মাধ্যমেই সমস্যা সমাধান করা সম্ভব। তাই ব্রাহ্মণবাড়িয়া পলিসি ফোরাম এখন থেকে ই- গভর্নেন্স বিষয়ে গ্রামীণ জনগনকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভায় ই- গভর্নেন্স বিষয়ে গুরুত্বারোপ

আপডেট সময় : ০৭:২৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫