সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক এর নিকট কম্বল হস্তান্তর
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৬৫০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে দরিদ্রদের মাঝে বিতরণ করার জন্য ১০০পিচ কম্বল জেলা প্রশাসক কার্যালয়ের ত্রান তহবিলে প্রদান করা হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর নিকট কম্বল হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতিও ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আরজু মিয়া, সমিতির সাধারণ সম্পাদক কাজী কামাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক এম ওমর ফারুক, কোষাধ্যক্ষ নুরে-আলম ছিদ্দিকী, আজীবন সদস্য একেএম জাকরিয়া, প্রশাসনিক ও হিসাব কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন।















