ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৭৮৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার চাঞ্চল্যকর ছাত্রদল নেতা সাদ্দামকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি পলাশ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় যে, ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলিপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৭ নভেম্বর ২০২৫ ইং রাতে লায়ন শাকিল ও তার সহযোগীরা দেলোয়ার হোসেন দিলীপের লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এরপর থেকেই কান্দিপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ওইদিন রাতেই আবার গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম নিহত হয়। নিহত সাদ্দামের পরিবারের

অভিযোগ রাতে দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে সাদ্দামের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ২৮ নভেম্বর নিহত সাদ্দামের বাবা বাদী হয়ে দেলোয়ার হোসেন দিলীপসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫/৭ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল গত ১১ জানুয়ারি আনুমানিক ১৮.০০ ঘটিকায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল সদর উপজেলার মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মামলা নং-৭৫, পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার চাঞ্চল্যকর ছাত্রদল নেতা ‘সাদ্দাম’ কে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি পলাশ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন – পলাশ মিয়া (৩৫), পিতা– মৃত. ভুলন মিয়া, কান্দিরপাড়, সদর, ব্রাহ্মণবাড়িয়া। র‍্যার ৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।

উল্লেখ্য যে, গত ৩০/১১/২০২৫ খ্রি. র‌্যাব-৯ উক্ত মামলার এজাহারনামীয় ১নং আসামি দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেফতার করেছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬