ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কখনো সাম্প্রদায়িক ছিলনা; মোকতাদির চৌধুরী এমপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ৪৮৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কখনো সাম্প্রদায়িক ছিলনা; মোকতাদির চৌধুরী এমপি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাহিত্য একাডেমি আয়োজিত “মুক্তিযুদ্ধ ও অসাম্প্রাদায়িক ব্রাহ্মণবাড়িয়া” শিরোনামে আলোচনা, আবৃত্তি ও বাউল গান অনুষ্ঠিত। শনিবার বিকাল ৪টায় স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে অনুষ্ঠিত হয় এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাহিত্য একাডেমির পরিচালক মণ্ডলীর সদস্য নন্দিতা গুহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। স্বাগত বক্তব্য দেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন। নুসরাত জাহান বুশরার সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, তৎকালীন ভারত উপমহাদেশ এবং পূর্ব পাকিস্তানের সময়ও ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। দেশ স্বাধীন হওয়ার পরেও হয়নি। তিনি আরো বলেন, দেশের অন্যান্য জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ অসাম্প্রদায়িক। অনুষ্ঠানের শুরুতে নাসিরনগর উপজেলার চৈয়ারকুড়ি থেকে আগত সালাহউদ্দিন মুকুল এর নেতৃত্বে জারু মিয়া ও অমিয় ঠাকুর সংগঠন বাউল গান পরিবেশন করেন। এছাড়াও সাহিত্য একাডেমি, তিতাস আবৃত্তি সংগঠন ও ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র বৃন্দ আবৃত্তি পরিবেশন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কখনো সাম্প্রদায়িক ছিলনা; মোকতাদির চৌধুরী এমপি

আপডেট সময় : ০২:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩