ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা

‘ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন দেখে নৌকায় ভোট দিন’ জনসংযোগকালে মোকতাদির চৌধুরী এমপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ২৬৪ বার পড়া হয়েছে

জনসংযোগকালে মোকতাদির চৌধুরী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, আমি অনুরোধ করব আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি দাবি করব, আপনারা আমাকে ভোট দিন। ভোট আপনাদের পবিত্র আমানত। আপনি কাকে ভোট দিবেন, সেটি চিন্তাভাবনা করে দিবেন।

তিনি গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী কাঁচা বাজার,দক্ষিণ মৌড়াইল বউবাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মোকতাদির চৌধুরী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন, সারা বাংলাদেশের উন্নয়ন, শেখ হাসিনার উন্নয়ন আপনাদের চোখের সামনে আছে। এটা দেখে বিচার-বিবেচনা করে এবং আগামী দিনে যে শেখ হাসিনা সরকার গঠন করতে যাচ্ছে, সেটাও আপনাদের চোখের সামনে। সুতরাং সংসদে আপনারা কাকে পাঠাবেন সেটি আপনাদের বিবেচনা করতে হবে।

তিনি বলেন, অনেক প্রার্থী আছে এখানে। কোনো প্রার্থী সম্পর্কে আমি কোনো কথা বলব না। বিবেচনা আপনাদের, বিচার আপনাদের। আমি কোনো দিন আপনাদের প্রতি কোনো ধরনের অন্যায় করিনি। আপনাদের কোনো ক্ষতি করিনি। এই কথাটি আপনারা একটু মনে রাখবেন। আমার সাধ্য অনুযায়ী, আল্লাহর ইচ্ছায় যতটা পেরেছি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। আপনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে যান, রাস্তাঘাটে যান, যেদিকেই যাবেন, শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া ও আমার চেষ্টার কথা সর্বত্রই দৃশ্যমান। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ, পঁচা-দুর্গন্ধযুক্ত জিনিস নয়, আপনারা একজন দুধের ফেরিওয়ালাকে সাদরে নিবেন।

এসময় তাঁর সঙ্গে জেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিন জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহআলম,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন,আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া,মনির হোসেন টিপু,সৈয়দ আশেক আহমেদ,মুফতি মকবুল হোসেন,শাহ শাহআলম জেলা তাঁতী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল,জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল,সহসভাপতি সানী শাহ,ওবায়দুল হক বাবুল সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন দেখে নৌকায় ভোট দিন’ জনসংযোগকালে মোকতাদির চৌধুরী এমপি

আপডেট সময় : ০৫:৫৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩