ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ। রাজাপুরে মরহুম জামির উদ্দিন আহমেদ’র ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের সভা অনুষ্ঠিত। সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব

ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ করে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তরী বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সদস্য সচিব নোমান আহমেদের সঞ্চালনায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরী বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহবায়ক শামীম আহমেদ, কেন্দ্রীয় সদস্য নাজমুল খান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সীমা পোদ্দার, সিনিয়র শিক্ষক মোশাররফ হোসেন, তরী বাংলাদেশ সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জুবাইদুর রহমান মেহেদী, মো. ইলিয়াছ চৌধুরী ও সমাজসেবক আব্দুর রহমান লিটন।

সভাপতির বক্তব্যে মমিনুল ইসলাম বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় তরী বাংলাদেশ যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, তরী বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে। এ সময় তরী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আহবায়ক মোবারক আলম ভূঁইয়া, সদস্য ওমর ফারুক হৃদয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তরী বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা বাড়াতে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ, চারা বিতরণ, নদী-জলাশয় রক্ষা ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ।

আপডেট সময় : ১১:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬