ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে এসিজি ও ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, চারটি ইউনিট সিলগালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৭৬২ বার পড়া হয়েছে

বিজয়নগরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, চারটি ইউনিট সিলগালা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলাপ্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় আজ ১৭/০৩/২০২৫ তা‌রিখে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে পরিচালিত ০৪ (চার) টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক মোট ১৭,০০,০০০ (সতের লক্ষ) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয় । অভিযান পরিচালিত ইটভাটাগুলো ১) মেসার্স মক্কা বিক্সস, বিকিনগর, চান্দুরা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া-কে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা ২) মেসার্স নিউ সততা ব্রিকস, রামপুর, চান্দুরা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া-কে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, ৩) মেসার্স টুষ্টার ব্রিকস (জিহাদ ব্রিকস), মীরপুর, চান্দুরা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া-কে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জরিমানা আদায় ও আংশিক গুড়িয়ে দেওয়া হয় এবং ৪) মেসার্স টি এন্ড সি ব্রিকস-৩, পাইকপাড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া-কে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয় । উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: রাখিবুল হাসান এবং এ কার্যালয়ের উপপরিচালক, জনাব মোঃ নয়ন মিয়া উপস্থিত থেকে উক্ত অভিযানটি সমন্বয় করেছেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদ্বয়কে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ , লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলা এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, চারটি ইউনিট সিলগালা

আপডেট সময় : ১০:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫