ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১৫ জন আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ৩৫০ বার পড়া হয়েছে

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১৫ জন আহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৩ মে) সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। তারা হলেন- জয়দুন্নেছা (৫৫), রোকসানা বেগম (৫২), নাদিরা বেগম (৪০), মর্জিনা বেগম (৩৮), রুকসানা আক্তার (২২), শারমিন (৩৫), উজ্জ্বল (২৮), লামিয়া (৮), সানজিদা (১১), মার্জিয়া (১২) এবং ইসরাফিল (২)৷ এদের মধ্যে ৬ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সন্ধ্যায় ঘাটুরা গ্রামের পশ্চিমপাড়াস্থ খন্দকার বাড়ির জহির, আলামিন ও হাসমত এবং রাশেদ ও নিয়াজের নেতৃত্বে একই গ্রামের বাসিন্দা উজ্জ্বল ও তার পরিবারের ওপর হামলা চালায়। হামলাকারীরা উজ্জলের পরিবারের ১১ সদস্যকে পিটিয়ে আহত করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয় আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১৫ জন আহত

আপডেট সময় : ০২:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩