ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

তিন আসনে ৩৬ জন প্রার্থীর বাছাইয়ে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৫৮৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থীর বাছাইয়ে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম প্রথম পর্বের প্রার্থীদের বৈধতা ঘোষণা করা হয়েছে। প্রথম পর্বের তিন আসনের ৩৬ জন প্রার্থীর বাছাইয়ে মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। শুক্রবার (২ জানুয়ারি) দুপুর পর্যন্ত জেলার ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যাচাই-বাছাই কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন – ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান ও সৈয়দ নজরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীসহ মো. কাজী জাহাঙ্গীর, মো. ওমর ইউসুফ খান ও আরিফুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ. কে. একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর তার প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান মামুন। তাদের অভিযোগ, একরামুজ্জামান সুখন পলাতক ও আওয়ামী ফ্যাসিস্ট হিসেবে পরিচিত। নির্বাচন কমিশনের সর্বশেষ নির্বাচনী আরপিও অনুযায়ী পলাতক ও আওয়ামী ফ্যাসিস্টদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এমন বিধান থাকার পরও তিনি কীভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন, সে প্রশ্ন তোলেন তারা। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, “যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।” দ্বিতীয় দফায় আগামীকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া-৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিন আসনে ৩৬ জন প্রার্থীর বাছাইয়ে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

আপডেট সময় : ০৮:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬