ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা

জাতীয় শোক দিবস উপলক্ষে সরাইলে শিশু কিশোরদের আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ৩৩৬ বার পড়া হয়েছে

জাতীয় শোক দিবস উপলক্ষে সরাইলে শিশু কিশোরদের আলোচনা সভা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
জাতির জনক বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিশু কিশোরদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি। ত্রিতাল সংগীত নিকেতন ও উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিতালের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ। সংস্কৃতি কর্মী শেখ মো. এখলাছুর রহমানের সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন। বক্তব্য রাখেন-সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সরাইল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব খান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, আলোর সারথী পত্রিকার সম্পাদক আব্দুল হাকিম, রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আহমদ হোসেন, সরাইল প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ তফছির, উদীচী সরাইল শাখার সভাপতি মো. মোজাম্মেল পাঠান, সম্পাদক মো. সুমন পারভেজ, শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেওয়ান রওশন আরা লাকি প্রমূখ। বক্তারা ৭৫ এর ১৫ আগষ্টের কাল রাত্রির লোমহর্ষক ঘটনা তুলে ধরে শিশু রাসেলের বাঁচার আঁকুতি ও বর্বর হত্যাকান্ডের বর্ণনা দেন। তারা বলেন, বঙ্গবন্ধু কোন দল গোষ্টী ও এলাকার নয়। তিনি সমগ্র বাঙ্গালি জাতির সম্পদ ছিলেন। তাঁর দেশপ্রেম, অসম সাহসিকতা, দূরদর্শীতা, মেধা, প্রজ্ঞা আর আদর্শই মাত্র ৯ মাসে এনে দিয়েছে মহান স্বাধীনতা। জাতির এই অর্জনকে রক্ষা করতে হলে পরবর্তী প্রজন্মের কাছে জাতিনজনকের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সবশেষে বঙ্গবন্ধু ও দেশমাতৃকার উপর গান পরিবেশন ও আবৃত্তি করে ত্রিতালের শিশু শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় শোক দিবস উপলক্ষে সরাইলে শিশু কিশোরদের আলোচনা সভা

আপডেট সময় : ০১:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩