ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৪:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭০৮ বার পড়া হয়েছে

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনে এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কমিটির ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান দিমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমন সরকার। সংগঠনের সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. হেলাল উদ্দিন। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার রশিদ, ইয়ানুর আক্তার ও বিদ্যুৎ সরকার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোরসালিন তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন শায়লা রহমান শিখা ও মো. আহসানউল্লাহ সরকার। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাইফুল ইসলাম এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজান উদ্দিন মাসুদ।

নবনির্বাচিত সভাপতি মো. মনিরুজ্জামান দিমন বলেন, ❝ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ঐক্য ও কল্যাণ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য পাশাপাশি নিজেদের কার্যক্রমের মাধ্যমে পুরো ক্যাম্পাসে তিতাস পাড়ের ইতিহাস-এতিহ্য ও সংস্কৃতিকে সমুন্নত রাখার প্রচেষ্টা চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও মানবিক উন্নয়নে পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন❞। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নবগঠিত কমিটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য যে, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন

আপডেট সময় : ০৪:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬