ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি

‘এমন ভোটার শুন্য কখনো দেখিনি’ সাড়ে ৩ ঘন্টায় ৭ ভাগ কাস্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:১১ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ৪৯৬ বার পড়া হয়েছে

img 20230201 115240

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ মাহবুব খান বাবুল: সরাইল থেকে:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টা এসি একাডেমি কেন্দ্রে সাড়ে ৩ ঘন্টায় ভোট কাস্ট হয়েছে সাড়ে ৭ ভাগ। ভোটার উপস্থিতি একেবারে নগণ্য। মাঝে মধ্যে ২-৩ জন ভোটার আসছেন। একই অবস্থা চুন্টা দক্ষিণ সরকারি প্রাথমিক কেন্দ্রও। জাপার প্রার্থী এডভোকেট আবদুল হামিদের বাড়িও চুন্টায়। কেন্দ্র দুটিতে খোশ গল্প করে সময় পার করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভোটার শুন্য ওই কেন্দ্র গুলিতে চলছে সুনসান নীরবতা। ভোটার অনুপস্থিতিতে হতাশ দায়িত্বে নিয়োজিত আনসার ভিডিবি সদস্যরাও। কেন্দ্রের বাহিরে টেবিলে বসে জিমুচ্চেন আনসার সদস্যরা। আনসার সদস্য আজগর আলী (৫২) ও সামছু মিয়া (৫০) বলেন, অন্য নির্বাচন গুলোতে এ সময় ভোটারদের সামলাতে হিমশিম খেতে হত। আর আজকে এ সময় কেন্দ্র একেবারে ফাঁকা। দায়িত্ব পালন করে মজা পাচ্ছি না। চুন্টা এ সি একাডেমিতে দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য মর্জিনা বেগম ও মাকসুদা বেগম বলেন, ভোটার নেই। এমন ভোটার শুন্য শ্বশান অবস্থা আগে কখনো দেখিনি। এলাকার বাসিন্দা ভোটার মো. কাশেম মিয়া (৬৫) বলেন, জীবনেও এমন ভোট দেখিনি। বেলা ১২ টা বাজে। এখনো কেন্দ্রে আসছেন না ভোটাররা। আগে কখনো এমনটি দেখিনি। সরকার একজন প্রার্থীকে নিয়ে বেশি চিন্তা করায় ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন। প্রিজাইডিং কর্মকর্তা মো. একরাম হোসেন বলেন, এখানে মোট ভোটার ৩ হাজার ১৫৭ জন। এখন পর্যন্ত কাস্ট হয়েছে ২৩০ জন। ভোটাররা না আসার কারন বলতে পারছি না। তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘এমন ভোটার শুন্য কখনো দেখিনি’ সাড়ে ৩ ঘন্টায় ৭ ভাগ কাস্ট

আপডেট সময় : ০১:১১:১১ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩