ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

এআরডি’র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পানি দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৩২২ বার পড়া হয়েছে

এআরডি’র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পানি দিবস পালিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি ও এএলআরডি’র যৌথ উদ্যেগে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় বিশ্ব পানি দিবস ২০২৫ পালিত হয়েছে। এউপলক্ষে পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এবারের আন্তর্জাতিক প্রতিপাদ্য বিষয় ছিল “ হিমবাহ সংরক্ষণ”। মূল প্রতিপাদ্য বিষয়ের সাথে মিল রেখে আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল “হিমবাহ গলছে, বিপদ বাড়ছে ! পানি সবার অধিকার, রক্ষা করব বারবার”।

বিশ্বব্যাপী পানি সংকটের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ১৯৯৩ সাল থেকে প্রতি বছর ২২ শে মার্চ বিশ্ব পানি দিবস পালন করে আসছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবসটি গুরুত্ব সহকারে উদযাপন করা হয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে হিমবাহ দ্রুত গলে যাচ্ছে যা পানির প্রবাহকে পরিবর্তিত করছে এবং বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বাস্তুসংস্থানের ক্ষতি এবং পানির অভাব সৃষ্টি করছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এ সংকট আরো গভীর। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর জলচক্রে গুরুতর প্রভাব পড়ছে। হিমবাহ গলে যাওয়ার ফলে নদী ও জলাশয়ের পানি সরবরাহ পরিবর্তিত হচ্ছে যা কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবনে বিরূপ প্রভাব ফেলছে। মিঠা পানির উৎস কমে গেলে সুপেয় পানির সংকট আরো তীব্র হবে যা গ্রামাঞ্চল ও শহরাঞ্চল দুই জায়গার জন্যই বিপদজনক।

পানি সম্পদ রক্ষা করা, নদীর সুরক্ষা করা, আইনি সচেতনতা বৃদ্ধি, পানির ন্যায্যবন্টন, পুনঃব্যবহার ও সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশে অনুষ্ঠিত সেমিনারে এআরডি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌসের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো: মনজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়ার উপ- বিভাগীয় প্রকৌশলী গাজী মো: ইমরান, উপ সহকারী প্রকৌশলী অজয় দাস, বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ। পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফারহানা আক্তার, ফরহাদ মিয়া, শামীম ভূইঁয়া প্রমুখ। দিবসের আলোচনা সভায় সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তাগণ, সুশিল সমাজের অপরাপর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এআরডি’র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পানি দিবস পালিত

আপডেট সময় : ০৮:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫