ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

আশুগঞ্জে ঘরের সিঁধ কেটে মা ও দুই সন্তানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৩৮৮ বার পড়া হয়েছে

ঘরের সিঁধ কেটে মা ও দুই সন্তানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ডুকে মা ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। আহতরা হলেন, ওই গ্রামের ইটভাটা শ্রমিক মনির হোসেনের স্ত্রী আকলিমা (৩৫) ও তার দুই সন্তান মোহাম্মদ (৮) ও মারিয়া (৬)। স্থানীয় লোকজন জানান, মনির পার্শ্ববর্তী উপজেলা নবীনগরে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। ঘটনার সময় সে বাড়িতে ছিল না। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা সিঁধ কেটে তার ঘরে ঢুকে। এ সময় তারা মনিরের স্ত্রী ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায়। সকালে এলাকাবাসী রক্তাক্ত ৩ জনকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মোঃ সুজন বলেন, ঘটনাস্থাল পরিদর্শন করেছি। ঘরের সিঁধ কেটে এ ঘটনা ঘটানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরে থাকা ছাগল চুরির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ হামলা চালায়। ঘটনাটির তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুগঞ্জে ঘরের সিঁধ কেটে মা ও দুই সন্তানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৮:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩