ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ৪, আহত অন্তত ১০ বাঞ্ছারামপুরে দেশীয় এলজি বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা!

আগামীকাল থেকে শুরূ সরাইলের ঐতিহাসিক ৪৯তম তাফসীর মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:১১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে

তাফসীর মাহফিল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
আগামীকাল ৪ ডিসেম্বর সোমবার বাদ আছর থেকে অন্নদা সরকারী স্কুল মাঠে শুরূ হবে সরাইলের ঐতিহাসিক তাফসীর মাহফিল। ১৯৭৪ খ্রিষ্টাব্দ থেকে সরাইলের মাটিতে তাফসীর কমিটির উদ্যোগে ও আয়োজনে এই মাহফিলটি অনুষ্ঠিত হয়ে আসছে। এই মাহফিলে উপজেলার ৯টি ইউনিয়ন ছাড়াও আশপাশের জেলা উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ গ্রহন করে থাকেন। ১০ দিনের এই মাহফিলে পর্যায়ক্রমে ৩০-৩৫ জন উলামায়ে কেরাম তাশরীফ আনবেন।
উপজেলা তাফসীর কমিটি ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ৪৯তম তাফসীর মাহফিলের প্রথম দিন ইসলামের অত্যন্ত গুরূত্বপূর্ণ ৪টি বিষয়ের উপর আলোচনা করবেন মুফতি মোবারকুল্লাহ, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী ও মাওলানা আব্দুল কুদ্দুছ শাহবাজপুরী। পরে মাঝের ৮ দিন স’ানীয় ও দাওয়াতি দেশের বিভিন্ন জায়গা থেকে আগত বিজ্ঞ আলেমগণ বয়ান শুনাবেন। প্রতিদিন বাদ এশা থেকে কমিটির সভাপতি মুফতি শামসুল হক সাহেবের সভাপতিত্বে শুরূ হয়ে রাত ১০টা/১১টা পর্যন্ত চলবে মাহফিল। এখানে মহিলাদের তাফসীর শুনার সুব্যবস্থা আছে। প্রয়াত মাওলানা মোহাম্মদ আলীসহ স্থানীয় কয়েকজন আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তির উদ্যোগে ১৯৭৪ খ্রিষ্টাব্দ থেকে প্রথম এই তাফসীর মাহফিলের যাত্রা শুরূ হয়। গত ৪৮ বছর ধরে এই তাফসীর মাহফিল অত্যন্ত সফলতার সাথে চলে আসছে। প্রথম দিকে একমাস ব্যাপি চলতো মাহফিল। প্রথম দিনে হতো মহাসম্মেলন। এরপর কমিয়ে করা হয় ১৫ দিন ব্যাপি। গত বেশ কয়েক বছর ধরে এই মাহফিলের মেয়াদ কমিয়ে করা হয়েছে ১০ দিন। এই ধারা চলছে দীর্ঘদিন ধরে। এবার শেষ ও দশম দিন ১৩ ডিসেম্বর বুধবারে অনুষ্ঠিত আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে সরাইলের ঐতিহাসিক ৪৯তম তাফসীর মাহফিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামীকাল থেকে শুরূ সরাইলের ঐতিহাসিক ৪৯তম তাফসীর মাহফিল

আপডেট সময় : ০৭:১০:১১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩