ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

২২ বছর পর একত্রিত হলেন জামিয়া ইউনুছিয়ার প্রাক্তন শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৬৪৮ বার পড়া হয়েছে

২২ বছর পর একত্রিত হলেন জামিয়া ইউনুছিয়ার প্রাক্তন শিক্ষার্থীরা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ২২ বছর পর আবারও একত্রিত হলেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার দাওরায়ে হাদীস সমাপনী গ্রুপ ২০০৩-এর প্রাক্তন শিক্ষার্থীরা। পুরোনো দিনের স্মৃতিচারণা, আড্ডা আর অনাবিল আনন্দে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় তাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানে। শুক্রবার (১৪ নভেম্বর, ২০২৫) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুড গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এই মিলনমেলার আয়োজন করা হয়। দাওরায়ে হাদীস সমাপনী গ্রুপ ২০০৩-এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত আলেমরা অংশ নেন। অনেকদিন পর প্রিয় সহপাঠীদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে একে অপরের সঙ্গে কুশল বিনিময়, পুরোনো দিনের স্মৃতিচারণ আর আড্ডায় মেতে ওঠেন সবাই। তাদের প্রাণবন্ত আড্ডা আর উচ্ছ্বাসে রেস্টুরেন্টের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ, আতাউল, আঃ হক, অলিউল্লাহ, মোঃ মোখলিছুর রহমান, ছিদ্দিকুর রহমান, মাওলানা খোরশেদ আলম, সাইফুল্লাহ, জয়নাল আবেদীন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মুস্তাক আহমদ, মাওলানা জাকির হোসাইন, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা ইউসুফ বিন ইয়াকুব, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আব্দুল বাসির, মাওলানা কামাল উদ্দিন ডাইমি, মাওলানা সাখাওয়াত হুসাইন, মাওলানা মোঃ উল্লাহ, মাওলানা সাইফুল্লাহ সাদি, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ওমর ফারুক সিদ্দিক মোঃ কামাল উদ্দিনসহ আরও অনেকে। আয়োজকরা জানান, কর্মব্যস্ত জীবনের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২২ বছর পর একত্রিত হলেন জামিয়া ইউনুছিয়ার প্রাক্তন শিক্ষার্থীরা

আপডেট সময় : ০১:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫