ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা

স্ত্রীর মর্যাদা পেতে এক নারীর সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ২৭১ বার পড়া হয়েছে

স্ত্রীর মর্যাদা পেতে এক নারীর সংবাদ সম্মেলন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পী আক্তার সাজু নামে এক অসহায় নারী তার স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়াতনে তিনি এ সংবাদ সম্মেলন করেন। তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর এলাকার আব্দুল সাত্তারের স্ত্রী বলে দাবি করেন। ঢাকার কলাবাগানের বাসিন্দা মোস্তফা রহমানের মেয়ে শিল্পী সংবাদ সম্মলনে তার লিখিত বক্তব্যে বলেন, ২০২০ সালের আগস্টে আব্দুল সাত্তারের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি তার বাবার বাড়িতে থাকছেন। সাত্তার নানা প্রলোভনে তার কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। বিয়ের কিছুদিন পর থেকে শিল্পীর ভরণপোষণ বন্ধ করে দেয় সাত্তার। শিল্পী আরও বলেন, এ বিষয়ে একাধিকবার স্থানীয় সংসদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের দারস্থ হলেও কোনো প্রতিকার পান নি। উল্টো সাত্তার তাকে মারপিট ও খুন করার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় গত ৪ নভেম্বর নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরী এবং আদালতে মামলা করেন। পরে তিনি জানতে পারেন সাত্তার তাকে বিয়ে করার আহর আরও তিনটি বিয়ে করেছেন। এখন তিনি স্ত্রীর মর্যাদা পেতে সবার সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্ত্রীর মর্যাদা পেতে এক নারীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২