ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার

সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অকাল প্রয়াত লেখক-শিল্পী ও সংগ্রাহক সাইফুল ইসলাম রিপনের অগ্রন্থিত রচনাবলি ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। আজ শনিবার সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। কবি ও গবেষক জয়দুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহসভাপতি কবি মানিক রতন শর্মা। এতে স্বাগত বক্তব্য দেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন। বক্তব্য দেন প্রকাশিত গ্রন্থের সম্পাদক আবুল খায়ের টিটু, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রাবন্ধিক ও গবেষক মানবর্দ্ধন পাল, উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও লেখক-গীতিকার মোসলেম উদ্দিন সাগর, নারী নেত্রী নন্দিতা গুহ, কবি ও গীতিকার মো. আব্দুর রহিম, কবি ও গল্পকার শিরিন আক্তার, সাংস্কৃতিক সংগঠক ফারুক আহমেদ ভূঁইয়া, কবি আমির হোসেন, সংস্কৃতিকর্মী জামিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকি, কবি রিপন দেবনাথ, নুসরাত জাহান বুশরা, সঞ্জয় কুমার সাহা ও এস এস শাহীন। অনুষ্ঠানে সাইফুল ইসলাম রিপনকে নিয়ে শোক ও স্মৃতিচারণ করেন একিউএম জাহিদুল বারী, মো. জসীম উদ্দিন, মো. মুশফিকুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, মো. শাহেদুর রহমান, আরিফুর রহমান টিটু এবং মরহুমের স্ত্রী জারিন তাসনীম মনি। এ সময় কবি জয়দুল হোসেন বলেছেন, সাইফুল ইসলাম রিপন একজন নিবেদিত প্রাণ সংস্কৃতিকর্মী ছিলেন। সাহিত্য-সংস্কৃতির প্রতি তার গভীর অনুরাগ ছিল। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার একজন মানুষ। ছড়া-কবিতা লিখতেন, আবৃত্তি এবং উপস্থাপনা করতেন। ছবি আঁকতেন, ভাস্কর্য তৈরি করতেন এবং নানা দেশের ডাক টিকিট, মুদ্রা ও দিয়াশলািইয়ের বাক্স সংগ্রহসহ নানা ধরনের জিনিস সংগ্রহ করা তার অন্যতম নেশা ছিল। অধ্যাপক মানবর্দ্ধন পাল বলেছেন, নির্লোভ, নিরহংকারী ব্যক্তি হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন সাইফুল ইসলাম। সদা হাস্যোজ্জ্বল এবং প্রচারবিমুখ মানুষ ছিলেন। তার অকাল মৃত্যু সাহিত্য এবং সংস্কৃতিতে এক ধরনের শূন্যতা তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট সময় : ০৮:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬