ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

 সরাইলে ৯ ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন উপজেলার সম্মেলন ২ এপ্রিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ৬৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র ২৩ দিনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯টি ইউনিয়নে বিএনপি’র সম্মেলন সম্পন্ন করেছেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি। এর আগে করেছেন ৮১টি ওয়ার্ড ও ৯টি আহবায়ক কমিটি। দ্রূততম সময়ের মধ্যে গোটা উপজেলায় দল ঘুছিয়ে নেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাংগঠনিক টিম ও জেলা বিএনপি। তাই তারা আগামী ২ এপ্রিল সরাইল উপজেলা বিএনপি’র সম্মেলন সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন। দলীয় একাধিক সূত্র জানায়, গত বছরের ২৬ ফেব্রূয়ারি মো. আনিছুল ইসলাম ঠাকুরকে আহবায়ক ও এডভোকেট নুরূজ্জামান লস্কর তপুকে সদস্য সচিব করে সরাইল উপজেলা বিএনপি’র ৩১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপি। দায়িত্ব পাওয়ার পরই দল ঘুছানোর লক্ষে কাজ শুরূ করেন আহবায়ক কমিটি। তারা প্রথমেই বিলুপ্ত করেন মেয়াদ উত্তীর্ণ সকল ওয়ার্ড কমিটি। পরে আস্তে আস্তে তৃণমূলের নেতা কর্মীর সমন্বয়ে গঠন করে ৮১টি ওয়ার্ড কমিটি। প্রত্যেক ওয়ার্ড কমিটির সদস্য সংখ্যা ৫১ জন। ওয়ার্ড সম্পন্ন করে মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন বিএনপি’র সকল কমিটিও বিলুপ্ত করে দেন। দ্রূততম সময়ের মধ্যে গঠন করেন ৯ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি। উপজেলা আহবায়ক কমিটির দিক নির্দেশনায় গত ২৮ ফেব্রূয়ারি অরূয়াইল ইউনিয়ন বিএনপি’র সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরূ হয়। আর শেষ গত ২২ মার্চ সরাইল সদর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন করার মাধ্যমে। ৯টি ইউনিয়নের মধ্যে ৭টির সম্মেলন হয়েছে আলোচনার মাধ্যমে। আর শাহবাজপুর ও পাকশিমুল ইউনিয়নের সম্মেলন হয়েছে তৃণমূলের ভোটের মাধ্যমে। গত রোববার কালীকচ্ছ ইউনিয়ন সম্মেলনে আকস্মিকভাবে হাজির হন কুমিল্লা বিভাগের সাংগঠনিক টিমের প্রধান আবুল খায়ের ভূঁইয়া। তিনি কথা বলেছেন তৃণমূলের নেতা কর্মীদের সাথে। ওই সম্মেলনেই তিনি ঘোষণা দেন জেলা বিএনপির সাথে আলোচনা সাপেক্ষে আগামী ২ এপ্রিল সরাইল উপজেলা বিএনপি’র সম্মেলন করবেন। আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব নুরূজ্জামান লস্কর তপু বলেন, দলের তৃণমূলের নেতাকর্মীদের স্বত:স্ফুর্ত অংশ গ্রহন ও আগ্রহের কারণেই দ্রূততম সময়ের মধ্যে সকলের মতামতের ভিত্তিতে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গুলো করতে পেরেছি। দলে গতি ফিরে এসেছে। সরাইলের রাজনৈতিক অঙ্গনে এটি একটি বিরল দৃষ্টান্ত। উপজেলা সম্মেলন সম্পন্ন করে আবারও রাজপথে নামবে জিয়ার সৈনিকরা। আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারূণ্যের অহংকার তারেক জিয়ার মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম চলবেই।  

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 সরাইলে ৯ ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন উপজেলার সম্মেলন ২ এপ্রিল

আপডেট সময় : ০৭:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২