ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত সন্তানের অবহেলায় হাসপাতালের বিছানায় বৃদ্ধা মা, দায়িত্ব নিল ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

সরাইলে বিদ্যুৎ কেড়ে নিল মাধ্যমিক পরীক্ষার্থী ইফরাতের প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২ ৪৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ কেড়ে নিল আলমাছ ভূঁইয়া (১৪) ওরফে ইফরাত নামের এক শিক্ষার্থীর প্রাণ। ইফরাত উপজেলার দেওড়া পূর্বপাড়া ভূঁইয়া বাড়ির মো. হাকিম ভূঁইয়ার ছেলে। দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শিক্ষা শাখার নবম শ্রেণির ছাত্র। ফুটফুটে তরতাজা ছেলের আকস্মিক মৃত্যুতে পিতা মাতা পাগল প্রায়। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, হাকিম ভূঁইয়ার তিন ছেলের মধ্যে আলমাছ সবার বড়। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মায়ের অজান্তেই নিজেদের বসতঘরের পেছনে পেয়ারা গাছের ডাল কাটতে যায় আলমাছ। তাদের ঘরের বিদ্যুতের সার্ভিস ক্যাবলটি টানা ছিল ওই পেয়ারা গাছের মধ্য দিয়েই। বিষয়টি খেয়াল করেনি সে। পুরো বডি লোহার তৈরী দা দিয়ে ডাল কাটছিল। হঠাৎ দা-এর একটি কুপ সার্ভিস ক্যাবলে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আলমাছ। এক সময় নিচে পড়ার বিকট শব্দে মা সহ সকলেই দৌঁড়ে আসেন। তখন আলমাছ আর নড়ছে না। দ্রূত চিকিৎসকের কাছে নিয়ে গেলে আলমাছকে মৃত ঘোষণা করেন।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বিদ্যুৎ কেড়ে নিল মাধ্যমিক পরীক্ষার্থী ইফরাতের প্রাণ

আপডেট সময় : ০৬:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২