ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সরাইলে দুই প্রার্থীর ‘বাহাস’ ভোটের মাঠকে চাঙ্গা করে তুলেছে।

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৭:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৫৩৯ বার পড়া হয়েছে

সরাইলে দুই প্রার্থীর ‘বাহাস’ ভোটের মাঠকে চাঙ্গা করে তুলেছে।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের ভোটের মাঠে বিশেষ করে মার্কা নিয়ে দুই প্রার্থীর ‘বাহাস’ ভোটের মাঠকে আরো চাঙ্গা করে তুলেছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় মার্কা খেজুর গাছ নিয়ে তিনি ভোটে লড়বেন। আসনটির আলোচিত প্রার্থী বিএনপি থেকে বহিষ্কার হওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি স্বতন্ত্র হিসেবে লড়বেন।

তিনি ‘হাঁস’ প্রতীক চাইবেন বলে জানিয়েছেন। মূলত এই দুই প্রার্থীর মধ্যে প্রতীক নিয়ে চলছে ‘বাহাস’। জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীককেই ধানের শীষ বলে উল্লেখ করেছেন এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি খেজুরগাছকে ধানের শীষ ভেবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ আহ্বানের পর পাল্টা জবাব দিয়ে রুমিন ফারহানা বলেছেন, ‘খেজুরগাছ হলো মরুভূমির, এটা আবার ধান হয় কিভাবে। আর ধান তো হলো আমাদের প্রাণ।’ ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ একাধিক আয়োজনে জুনায়েদ আল হাবীব বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি এমপি হবো ইনশাআল্লাহ, আপনারা সবাই মিলে যদি আমার খেজুরগাছটাকে ধানের শীষ বানান। ধানের মার্কা নিয়ে যদি আপনাদের একজন দাঁড়াতেন, তার জন্য যেভাবে কাজ করতেন আপনারা যদি সেভাবে কাজ করেন। আমি পাস করলে বিএনপি পাস।’ এ কথার পাল্টা জবাব দিয়ে রুমিন ফারহানা বলেন, ‘এলাকার মানুষের আশা ছিল দলীয় প্রার্থী দেবে। এখন প্রার্থী ভাড়া করে আনতে হলো। আর এখন শুনতে হয় খেজুরগাছই নাকি ধান। খেজুরগাছ আবার ধান হয় কিভাবে। ধান হলো আমাদের প্রাণ। আমি যদি কই হাঁসই হইল বাঘ, তাইলে কী হইব? হাঁস হইল হাঁস। বাঘ হইল বাঘ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে দুই প্রার্থীর ‘বাহাস’ ভোটের মাঠকে চাঙ্গা করে তুলেছে।

আপডেট সময় : ০৭:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬