ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

সরাইলে ট্রাকের চাপায় মটর সাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২ ৪৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পণ্যবাহী ট্রাকের চাপায় নিহত হয়েছেন রহমত উল্লাহ (৪৫) নামের এক মটর সাইকেল আরোহী। সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বাড়িউড়া এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর পালিয়ে গেছে ঘাতক ট্রাকটি। নিহত রহমত উল্লাহ বিজয়নগর উপজেলার বুধল গ্রামের চুরূ রহমানের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ৪ কন্যা সন্তানের জনকের আকস্মিক মৃত্যুতে দিশেহারা পরিবার ও স্বজনরা। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিজয়নগরের বুধল বাজারে চা পাতা প্যাকেটজাত করার কারখানা রয়েছে রহমত উল্লাহর। গত সোমবার ভোর বেলা ব্যবসায়িক কাজ শেষে সরাইলের বিশ্বরোড মোড় থেকে নিজের মটর সাইকেল চালিয়ে বাড়ির উদ্যেশ্যে রওনা দেন। বাড়িউড়া এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী বেপরোয়া গতির একটি ট্রাক রহমতের মটর সাইকেলটিকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় সাইকেলটি। হাত পা ভেঙ্গে সড়কে পড়ে যায় রহমত। রক্তাক্ত অবস’ায় ঢাকা নেয়ার পথে রহমত মারা যায়। সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আইনগত কারণে নিহতের মটরবাইকটি পুলিশ হেফাজতে রয়েছে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ট্রাকের চাপায় মটর সাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৫:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২