ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

সরাইলে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা ‘তিনি কাঁদলেন, কাঁদালেন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ৩৪৩ বার পড়া হয়েছে

সরাইলে ইউএনও'র বিদায়ী সংবর্ধনা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে পারলেন না। মাইক হাতে দাঁড়িয়ে প্রিয় মানুষদের ভালবাসার টানে আবেগে আপ্লোত হয়ে ভেঙ্গে পড়ের তিনি। দুই কথা বলেই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এমন হৃদয় বিদায়ক দৃশ্য দেখে কাঁদলেন উপস্থিত সকলেই। আজ রোববার রাতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা সকল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত বদলি কারণে বিদায়ী ইউএনও কে দেয়া হয় সংবর্ধনা। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নোমান মিয়া, ইউপি চেয়ারম্যান মো. মনসুর, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান প্রমূখ। বক্তারা বলেন, তিনি মাত্র ১ বছর ২৭ দিনে সেবার দৃষ্টান্ত স্থাপন করে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক- সাহিত্যিক ও সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। সদা হাস্যজ্জ্বোল ইউএনও ছিলেন নির্লোভ, নিরহঙ্কার, মিশুক, নম্র, ভদ্র ও যোগ্য ব্যবস্থাপক। স্বল্প সময়ে তিনি সরাইলকে অনেক কিছু দিয়েছেন। উনার সেবায় সরাইলবাসী স্বস্থিতে ছিলেন। হঠাৎ নির্বাচনী ঝড়ে সবকিছু এলোমেলো করে দিবে ভাবতেও পারিনি। পরিবার পরিজনসহ উনার মঙ্গলকামনায় দোয়া করেন সবাই। প্রসঙ্গত: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসির সিদ্ধান্তে সারা দেশের সাথে সরাইলের এই ইউএনও কে হঠাৎ করে বদলির নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা ‘তিনি কাঁদলেন, কাঁদালেন’

আপডেট সময় : ১০:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩