ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত সন্তানের অবহেলায় হাসপাতালের বিছানায় বৃদ্ধা মা, দায়িত্ব নিল ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে এসিজি ও ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত

ভারতে সীমান্ত বৈঠকে যোগ দিতে গেলেন বিজিবির প্রতিনিধি দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২ ৯৯৩ বার পড়া হয়েছে

bgb news

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিন দিনের সীমান্ত বৈঠকে যোগ দিতে ভারতে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তারা ইমিগ্রেশন ত্যাগ করেন। এ সময় দুইদেশের সীমান্তের শূন্যরেখায় বিজিবির প্রতিনিধি দলকে স্বাগত জানায় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অনুষ্ঠিতব্য বৈঠকে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেততৃত্ব দেবেন চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার তানভীর গনি চৌধুরী। এ বৈঠক শেষে আগামী ৯ ডিসেম্বর প্রতিনিধি দলটি একই চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসবে। প্রতিনিধি দলের প্রধান তানভীর গনি চৌধুরী সাংবাদিকদের জানান, বিএসএফের সঙ্গে রিজিয়ন কমান্ডার পর্যায়ের এ বৈঠকে দুইদেশের সীমান্তের নানা ইস্যু নিয়ে আলোচনা হবে। বিজিবির সুনির্দিষ্ট কিছু ইস্যু আছে। আলোচনা ফলপ্রসু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে সীমান্ত বৈঠকে যোগ দিতে গেলেন বিজিবির প্রতিনিধি দল

আপডেট সময় : ০২:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২