ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২ ১০৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি পালনে মঙ্গলবার দুপুরে শহরের টি.এ রোড মাদ্রাসা মোড় থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে টি.এ রোডস্থ ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রলায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কীর্তিমান চাকমা। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আল আমিন শাহীনের পরিচালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি মোঃ আরজু, সাবেক সাধারণ সম্পাদক আ,ফ,ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি মফিজুর রহমান লিমন প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোকতাদির চৌধুরী বলেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। আশা রাখি সংগঠনটি স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে যাবে। পরে অতিথিবৃন্দ বসুন্ধরা মিডিয়া এওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশ টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ আরজুকে সম্মাননা প্রদান শেষে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

এনই আকন্ঞ্জি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

আপডেট সময় : ১১:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২