ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ শ্রমিকদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২ ৪৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেশের সবচেয়ে বড় মনকাসাই আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ শ্রমিকদের প্রীতিভোজের ব্যবস্থা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের কাজের জন্য ঘরে না ফেরা শ্রমিকদের সাথে ঈদ আনন্দকে ভাগ করে নিতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহন করা হয়। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় এবং কসবা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রকল্পের ৩শ শ্রমিকের জন্য চিকেন রোস্ট, খাসির মাংস, পোলাও, মাছ, ডাল সবজিসহ উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এ উপলক্ষে প্রকল্প চত্বরে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, কসবা পৌরসভার মেয়র এম.জি হাক্কানী, কসবা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে খাড়েরা ইউনিয়নের মনকশাই মৌজায় চলছে দেশের বৃহৎ আশ্রয়ন প্রকল্প-২ এর নির্মাণকাজ। ১২.৩৫ একর সরকারি খাস জায়গায় ৪শ ৩টি ঘরের নির্মাণকাজ চলছে। উত্তরবঙ্গের ৩শ শ্রমিক প্রকল্পের কাজ দ্রæত শেষ করতে দিন-রাত কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সিনিয়র সচিব তফাজ্জল হোসেন মিয়া প্রকল্প পরিদর্শনে এসে শ্রমিকদের ঘরে না ফেরার বিষয়টি জানতে পারেন। পরে তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করলে প্রধানমন্ত্রী শ্রমিকদের সাথে ঈদ আনন্দকে ভাগ করে নিতে তাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন।

এনই আকন্ঞ্জি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ শ্রমিকদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২