ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার তিন টিভি সাংবাদিকের মোটরসাইকেল চুরি, উদ্ধারে ব্যার্থ পুলিশ, আতঙ্কে জেলার সাংবাদিকরা

ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৪৬৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার তিন টিভি সাংবাদিকের মোটরসাইকেল চুরি, উদ্ধারে ব্যার্থ পুলিশ, আতঙ্কে জেলার সাংবাদিকরা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) সভাপতিসহ পরপর ৩ জন টেলিভিশন সাংবাদিকের মোটর সাইকেল চুরি হয়েছে। এখন পর্যন্ত একটি মোটর সাইকেলও উদ্ধার হয়নি। ফলে আতঙ্কে রয়েছে মোটর সাইকেল ব্যবহারকারি সাংবাদিকরা। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) সভাপতি আলআমিন শাহীনের মোটর সাইকেলটি জেলা শিল্পকলা একাডেমি থেকে সোমবার রাতে চুরি হয়ে যায়। এর আগে ৩ এপ্রিল সন্ধ্যায় আরটিভি জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের মোটর সাইকেলটি তার জেলা শহরের পূর্ব পাইকপাড়া বাসা সামনে চুরি হয়েছে। ডিবিসি জেলা প্রতিনিধি খন্দকার রায়হানের মোটর সাইকেলটি ৪ ডিসেম্বর রাতে তার গ্রামের বাড়ি জেলার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া থেকে চুরি করে নিয়ে যায়। আরটিভি জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল জানান, মোটর সাইকেল ছাড়া টেলিভিশন সাংবাদিকতা করা খুবই কঠিন। আমার চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলটি এখনও উদ্ধার হয়নি। চ্যানেল টোয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি প্রকাশ লাল দাস জানান, পরপর তিনজন সাংবাদিকদের মোট সাইকেল চুরির পর আমরাও আতঙ্কে রয়েছি। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন জানান, পরপর তিনটি মোটর সাইকেল চুরি হয়ে যাওয়ায় বাকি মোটর সাইকেল ব্যবহারকারি সাংবাদিকদের মধ্যে এখন চুরির আতঙ্ক বিরাজ করছে। মোটর সাইকেল গুলো উদ্ধার ও সংঘবদ্ধ চোর চক্রটি সনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, মোটর সাইকেল চোর চক্রটি ধরতে আমরা অভিযান পরিচালনা করছি। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) সভাপতি আলআমিন শাহীনের মোটর সাইকেলটি চুরি হওয়ার ঘটনায় দ্রুত মামলা নিতে সদর মডেল থানা ওসিকে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ার তিন টিভি সাংবাদিকের মোটরসাইকেল চুরি, উদ্ধারে ব্যার্থ পুলিশ, আতঙ্কে জেলার সাংবাদিকরা

আপডেট সময় : ০৭:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫