ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ২৫ বিজিবি’র উদ্যোগে মাদক নির্মূলে সচেতনতামূলক সভা

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৮৫৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ২৫ বিজিবি'র উদ্যোগে মাদক নির্মূলে সচেতনতামূলক সভা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের চাওড়া কবি সানাউল হক কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। সভায় সভাপতিত্ব করেন ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, চাওড়া কবি সানাউল হক কলেজের অধ্যক্ষ আহসান আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা।

সভায় লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫১ কিলোমিটার সীমান্ত এলাকা ২৫ বিজিবির অধীনে রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত সময়ের মধ্যে এ ব্যাটালিয়নের আওতাধীন এলাকা থেকে ৫১ কোটি ৬৩ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২৫ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ২৫ বিজিবি’র উদ্যোগে মাদক নির্মূলে সচেতনতামূলক সভা

আপডেট সময় : ০৮:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫