ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর করল ‘আশা’ আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। সদর উপজেলার সুহিলপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি মাটির নিচ থেকে অবৈধ পাইপলাইন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। এ সময় একজনকে জরিমানাও করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিজিডিসিএল-এর এরিয়া বিতরণ কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার আওতাধীন সুহিলপুর ইউনিয়নের আলমপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। বিজিডিসিএল সূত্র জানায়, বৃহস্পতিবার আলমপাড়া এলাকায় আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ১৮টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত ২০০ মিটার (৩/৪ ইঞ্চি ব্যাসের) পাইপলাইন অপসারণ ও জব্দ করা হয়। এছাড়া ওই এলাকার প্রায় ৩০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেওয়া হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ২টি রেগুলেটর উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে অসাধু ব্যবহারকারীরা বাকি রেগুলেটরগুলো আগেই নিজ উদ্যোগে খুলে লুকিয়ে ফেলে। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার এবং রাষ্ট্রীয় সম্পদ চুরির অপরাধে মোবাইল কোর্ট তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করতে এবং বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অবৈধ সংযোগের বিরুদ্ধে বিজিডিসিএল-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৪:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬