ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় জামায়াত প্রার্থীর গাড়িতে হামলা অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ধানের শীষের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা পৃথক অভিযানে ১০০২টি গুলিসহ ৫টি এয়ারগান উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া-২ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পাটি মনোনীত প্রার্থী সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছি – জেলা প্রশাসক নবীনগরে জরুরি প্রয়োজন ছাড়া সকল দোকান বন্ধের নির্দেশ পৌর কতৃপক্ষের! নবীনগরে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক। নবীনগরে গণসংযোগ, ও লিফলেট বিতরণ বিএনপি থেকে নবীনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ বহিষ্কার ৮ বিজয়নগরে কায়রা বিল থেকে অজ্ঞাত নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে মহিলা-শিশুসহ ৩ জনের মৃত্যু আহত ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ২৫০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে মহিলা-শিশুসহ ৩ জনের মৃত্যু আহত ৬

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ত্রিমুখী সংঘর্ষে মহিলা-শিশুসহ তিনজন নিহত ও আহত হয়েছেন ছয় জন। বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নের বীরপাশা নামক এলাকায় সকাল পৌনে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নিহত রাইছা (১১ মাস) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুর এলাকার মানিক মিয়ার মেয়ে, ফজিলাতুন্নেছা (৭৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাতমন্ডল এলাকার লুতু মিয়ার স্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)। এঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্খানীয়দের বরাত দিয়ে ওসি মারগুব তৌহিদ জানান, মারগুব তৌহিদ জানান, ভোরে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় কুমিল্লাগামী ড্রামভর্তি একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি হাইচ গাড়ি ও একটি পিকআপের সংঘর্ষ হয়। এ সময় তিনটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু ও এক বৃদ্ধা মারা যান। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন। ত্রিমুখী এ সংঘর্ষে আরো ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে মহিলা-শিশুসহ ৩ জনের মৃত্যু আহত ৬

আপডেট সময় : ০৮:২৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪