ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ দু’পক্ষের পাল্টাপাল্টি দাবি পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ৮৩৪ বার পড়া হয়েছে

গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রুবিনা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। খবর পেয়ে মঙ্গলবার রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাবার বাড়ির লোকজন। রুবিনা উপজেলার ভলাকুট ইউনিয়নে খাগালিয়া গ্রামের আক্কাছ মিয়ার মেয়ে ও একই গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী। বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের পরিবার জানায়, ২০১৯ সালে খাগালিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মাহবুবুর রহমানের সাথে বিয়ে হয় রুবিনার। বিয়ের পর থেকেই রুবিনার স্বামী তাকে টাকার জন্য মারধর করত। বিষয়টি কয়েকবার পারিবারিকভাবে মীমাংসাও করা হয়। মঙ্গলবার রাতে স্বামীসহ তাদের বাড়ির লোকজন তাকে মেরে তার মরদেহ নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে সবাই পালিয়ে যান। পরে তার বাবাকে ফোনে জানানো হয় তার মেয়ে মারা গেছে। তিনি হাসপাতালে গিয়ে দেখেন তার মেয়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের দাবী জানায় নিহতের পরিবারের লোকজন।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন

আপডেট সময় : ০৯:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩