ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৩৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী আয় বাড়ানো ও গ্রাহকদের উৎসাহিত করতে ৪০ দিনব্যাপী রেমিট্যান্স উৎসব শুরু করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। কৃষি ব্যাংক সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া মুখ্য অঞ্চলের আওতাধীন ব্যাংকের ২৮টি শাখা থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীদের জন্য রাখা হয়েছে মোট ১১টি আকর্ষণীয় পুরস্কার। উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে একটি মোটরসাইকেল, যা মেগা পুরস্কার হিসেবে দেওয়া হবে। এছাড়া অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি, স্মার্টফোন, ইলেকট্রিক সেলাই মেশিন, বাইসাইকেল, ট্রলি ব্যাগ, ডিনার সেট, এয়ার ফ্রায়ার, রিচার্জেবল টেবিল ফ্যান ও ইন্ডাকশন চুলা। ব্যাংক কর্মকর্তারা জানান, প্রবাসীদের পাঠানো অর্থ বৈধ ব্যাংকিং চ্যানেলে গ্রহণে গ্রাহকদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একদিকে যেমন প্রবাসী আয় বাড়বে, অন্যদিকে গ্রাহকরাও বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ পাবেন। কৃষি ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এই রেমিট্যান্স উৎসব প্রবাসী আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু

আপডেট সময় : ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬