ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ“এই প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে ও ব্রাহ্মণবাড়িয়া দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির সহায়তায় দিবসটি পালিত হয়েছে। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। পরে ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস সড়কে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। তিনি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সিভিল সার্জন মোঃ একরাম উল্লাহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল মান্নান, দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিমউদ্দিন, সাধারন সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকার,সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু, মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী , আবু হোরা্‌য়রাহ, সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি মোঃ আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ। সভায় দুর্নীতি বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানোহয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট সময় : ০৮:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩