ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৩৫৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবৈধভাবে খোলা তেল বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকায় ‘মেসার্স ভূইয়া ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) বিকেল ৪টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মেসার্স ভূইয়া ফিলিং স্টেশনে (প্রোপ্রাইটর: আমজাদ মিয়া) অবৈধভাবে খোলা তেল বিক্রি করা হচ্ছে— এমন সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে খোলা তেল বিক্রির বিষয়টি হাতেনাতে প্রমাণিত হয়। এসময় প্রতিষ্ঠানটির মালিক আমজাদ মিয়া নিজের দোষ স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এ ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকার করেন। দোষ স্বীকার ও অঙ্গীকারের প্রেক্ষিতে মেসার্স ভূইয়া ফিলিং স্টেশনটিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান শেষে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, “সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আজকের এই অভিযান পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক নিজের ভুল স্বীকার করায় তাকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। তবে তাকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে, ভবিষ্যতে দ্বিতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট সময় : ০৯:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬